Al Madinah Quran
Language
The Believers Page 342
Home
Juz 18 Page 342 / 604 Hizb 35
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Ayah meanings

Zohurul Hoque

বাংলা

Zohurul Hoque · Tanzil Project · Version tanzil-2026-09-21

  1. 1

    মুমিনরা অবশ্য সাফল্যলাভ করেই চলছে, --

  2. 2

    যারা স্বয়ং তাদের নামাযে বিনয়-নম্র হয়,

  3. 3

    আর যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেরাই সরে থাকে,

  4. 4

    আর যারা স্বয়ং যাকাতদানে করিতকর্মা,

  5. 5

    আর যারা নিজেরাই তাদের আঙ্গিক কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান, --

  6. 6

    তবে নিজেদের দম্পতি অথবা তাদের ডানহাতে যাদের ধরে রেখেছে তাদের ছাড়া, কেননা সেক্ষেত্রে তারা নিন্দনীয় নহে,

  7. 7

    কিন্ত যে এর বাইরে যাওয়া কামনা করে তাহলে তারা নিজেরাই হবে সীমালংঘনকারী।

  8. 8

    আর যারা স্বয়ং তাদের আমানত সন্বন্ধে ও তাদের অংগীকার সন্বন্ধে সজাগ থাকে,

  9. 9

    আর যারা নিজেরা তাদের নামায সন্বন্ধে সদা-যত্নবান।

  10. 10

    তারা নিজেরাই হবে পরম সেভাগ্যের অধিকারী, --

  11. 11

    যারা উত্তরাধিকার করবে বেহেশত, তাতে তারা থাকবে স্থায়ীভাবে।

  12. 12

    আর আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি কাদার নির্যাস থেকে,

  13. 13

    তারপর আমরা তাকে বানাই শুক্রকীট এক নিরাপদ অবস্থান স্থলে,

  14. 14

    তারপর আমরা শুক্রকীটটিকে বানাই একটি রক্তপিন্ড, তারপর রক্তপিন্ডকে আমরা বানাই একটি মাংসের তাল, তারপর মাংসের তালে আমরা সৃষ্টি করি হাড়গোড়, তারপর হাড়গোড়কে আমরা ঢেকে দিই মাংসপেশী দিয়ে, তারপরে আমরা তাকে পরিণত করি অন্য এক সৃষ্টিতে। সেইজন্য আল্লাহ্‌রই অপার মহিমা, কত শ্রেষ্ঠ এই স্রষ্টা!

  15. 15

    তারপর নিঃসন্দেহ তোমরা এর পরে তো মৃত্যু বরণ করবে।

  16. 16

    তারপর তোমাদের অবশ্যই কিয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে।

  17. 17

    আর আমরা নিশ্চয়ই তোমাদের উপরে সৃষ্টি করেছি সাতটি পথ, আর সৃষ্টি সন্বন্ধে আমরা কখনও উদাসীন নই।

Reading

Display settings

Quran text size
Appearance
0:00/0:00