Al Madinah Quran
Language
The Reality Page 567
Home
Juz 29 Page 567 / 604 Hizb 57

Ayah meanings

Zohurul Hoque

বাংলা

Zohurul Hoque · Tanzil Project · Version tanzil-2026-09-21

  1. 9

    আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল,

  2. 10

    যেহেতু তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিল, সেজন্য তিনি তাদের পাকড়াও করেছিলেন এক সুকঠিন পাকড়ানোতে।

  3. 11

    নিঃসন্দেহ যখন পানি ফেঁপে উঠেছিল, তখন আমরা তোমাদের বহন করেলিাম জাহাজের মধ্যে,

  4. 12

    যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।

  5. 13

    সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে -- একটি মাত্র ফুৎকার, --

  6. 14

    এবং পৃথিবী ও পাহাড়-পর্বত উত্তোলন করা হবে, আর একটিমাত্র ধাক্কায় তাদের চূর্ণবিচূর্ণ করা হবে।

  7. 15

    অতএব সেইদিন মহাঘটনা সংঘটিত হবে,

  8. 16

    আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর;

  9. 17

    আর ফিরিশ্‌তারা এর প্রান্তগুলোয় রইবে। আর তাদের উপরে সেইদিন তোমার প্রভুর আরশ বহন করবে আটজন।

  10. 18

    সেইদিন তোমাদের অনাবৃত করা হবে, -- কোনো গোপন বিষয় তোমাদের থেকে গোপন থাকবে না।

  11. 19

    তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে -- ''নাও, আমার এই বই পড়ে দেখো!

  12. 20

    ''আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।’’

  13. 21

    সুতরাং সে থাকবে এক পূর্ণ-সন্তোষজনক জীবনযাপনে --

  14. 22

    এক উঁচু পর্যায়ের জান্নাতে,

  15. 23

    যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।

  16. 24

    ''খাও আর পান করো তৃপ্তির সঙ্গে সেইজন্য যা তোমরা আগেকার দিনগুলোয় সম্পাদন করেছিলে।’’

  17. 25

    আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে -- ''হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো, --

  18. 26

    ''আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।

  19. 27

    ''হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো!

  20. 28

    ''আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না;

  21. 29

    ''আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’

  22. 30

    ''তাকে ধরো এবং তাকে বাঁধো,

  23. 31

    ''তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো,

  24. 32

    ''তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।

  25. 33

    ''নিশ্চয় সে বিশ্বাস করত না মহান আল্লাহ্‌তে,

  26. 34

    ''আর সে উৎসাহ দেখাত না গরীবদের খাবার দিতে,

  27. 35

    ''সেজন্য আজ তার জন্যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না,

Reading

Display settings

Quran text size
Appearance
0:00/0:00