Ayah commentary
Tafsir
Loading tafsir…
Unified search
Search works with or without diacritics while preserving displayed Quran text.
Ayah commentary
Loading tafsir…
Ayah meanings
Zohurul Hoque · Tanzil Project · Version tanzil-2026-09-21
কুরাইশদের নিরাপত্তার জন্য, --
শীতকালীন ও গ্রীকালীন বিদেশযাত্রায় তাদের নিরাপত্তার জন্য।
অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক;
যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয়-ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --
যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,
যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,
আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।
নিঃসন্দেহ আমরা তোমাকে প্রাচুর্য দিয়েছি।
সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামায আদায় করো এবং কুরবানি করো।
তোমার বিদ্বেষকারীই তো স্বয়ং বঞ্চিত।
Reading